× Banner
সর্বশেষ
হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ২টি পরিবারের লোকজন ১০ দিন যাবত খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

ঘরে থাকা জমির কাগজপত্র, পরীক্ষার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, নগদ অর্থ, স্বর্নালংকারসহ প্রায় বিশ লক্ষ টাকার মূল্যবান সম্পদ বিনষ্ট হয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুটি। গত ২৪ মার্চ  বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বাগধা ইউনিয়নের বিলাঞ্চল খ্যাত নির্জন আস্কর গ্রামের জলধর বৈষ্ণব ও তার ভাই রমেন্দ্র নাথ ওরফে মধু বৈষ্ণব এর ঘরে সৌর বিদ্যুৎ থেকে আগুন লেগে ঘর দুটি সম্পর্ন ভস্মীভূত হয়।

গতকাল সরেজমিন ভস্মীভূত বাড়ি দেখতে গেলে পোড়া ঘরের শূন্য ভিটার উপর দাড়িয়ে রমেন্দ্র ও তার স্ত্রী আলো রানী বিলাপ করে বলেন, সহায় সম্বল যাহা কিছু ছিল আগুন সব কেড়ে নিয়েছে। এসময় তাদের সহায়তার জন্য সকলের সুদৃষ্টি কামনা করেন। এবিষয়ে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ক্ষতিগ্রস্থ ২পরিবারকে সার্বিক সহায়তা দেবার কথা বলেন।


এ ক্যটাগরির আরো খবর..