দেশের উন্নয়নের জন্য সকলকে কাজ করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

দেশের উন্নয়নের জন্য সকলকে কাজ করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিতি লাভ করতাম না, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা, তিনি সবসময় চান দেশের উন্নয়ন, যা করতে হলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

আজ বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক প্রশ্ন তুলে আরো বলেন, ‘আগের কোনো সরকার আপনাদের কোনো দাবি দাওয়া কি মেনে নেয়নি, কিন্তু এই সরকারই আপনাদের দাবি মেনেছেন, বেতন বাড়িয়েছেন এবং শিক্ষকদের বেতনের তারতম্যের বিষয়ে সরকার ওয়াকিবহাল রয়েছে। আপনাদের মনে রাখতে হবে এই সরকার গত ১০-১২ বছরে দক্ষিণাঞ্চলসহ দেশের যে উন্নয়ন করেছে তা আগের কেউ করেনি।’

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সমন্বয়কারী আলহাজ হাফেজ কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ এয়াকুব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মুখপাত্র জয়নাল আবেদীন জিহাদী ও মোঃ শামছুল আলম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।