× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

দেশের উন্নয়নের জন্য রক্ত দিয়েছে শেখ হাসিনার পরিবার—মেয়র লিটন

admin
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

ভ্রাম্যমান প্রতিনিধি: যুব প্রেরনার মর্মকথা” রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সফলতা” এ শ্লোগান নিয়ে শার্শা উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের শার্শা উপজেলা শাখার নবনির্বচিতদের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেনদ্রীয় শিল্পও বানিজ্য উপ- সম্পাদক যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন ১৯৭২ সালের যুদ্ধ বিধ্বস্ত দেশে বর্বর পাকিস্থানীদের অত্যাচারে যখন সকল অর্থনৈতিক অবকাঠামো ভেংগে পড়ে তখন বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার নিকট আত্মীয়  ফজলুল হক মনিকে যুবকদের নিয়ে সংগঠন করার নির্দেশ দেন। তখন ভংগুর অর্থনিতী এবং সাধারন মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ১৯৭২ সালের ১১ নবেম্বর গঠন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নামের সংগঠনটি। আজ এ সংগঠনটি অনেক এগিয়ে গেছে। দেশের উন্নয়নের জন্য যুব সমাজ কাজ করে যাচ্ছে। আমি তাই শার্শায় যারা যুবলীগের নবগঠিত কমিটিতে স্থান পেয়েছে তাদের বসে থাকলে চলবে না। শুধু বাড়ি বসে নেতা গিরী করলে হবে না । তাদের শার্শার ১৮২ টি গ্রামে উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। তিনি বলেন ২৫ বছর আগে এখানে যুবলীগ কর্মীরা যে ভাবে কাজ করেছে সাবেক এমপি সরদার তবিবার রহমানের নেতৃত্বে যে ভাবে শার্শাার মাটিতে যুবলীগ নেতারা কাজ করেছে সে ভাবে কাজ করতে হবে। আক্রোশে কাউকে হামলা করা যাবে না । কারো বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। তিনি বলেন জামাত বিএনপি শার্শার মাটিতে যে অত্যাচার করেছে তার প্রতিশোধ না নিয়ে শার্শাকে ভালো বেসে আওয়ামীলীগকে দেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন পৃথিবীর ইতিহাসে দেশের জন্য সবচেয়ে বেশী যে পরিবারটি রক্ত দিযেছেন সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার পরিবার। আর সেই পরিবারের সন্তান শেখ হাসিনা সকল রক্ত চক্ষুকে উপক্ষো করে দেশের জন্য কাজ করতে যেয়ে ২১ শে আগষ্ট গ্রেনেট হামলার শিকার হয়েছে। তাই আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করতে সকল প্রকার অন্যায় অত্যাচার থেকে বিরত থেকে ভালো কাজ করতে হবে।

সোমবার বেলা ৪ টার সময় শার্শা উপজেলা অডিটরিয়ামে যুবলীগের আহবায়ক মো: সাইদুজ্জামান বিটনের সভাপতিত্বে উপস্থিত ও বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা বিষায়ক সম্পাদক শাহনেওয়াজ মো: আসিফ উদ্দৌলা সরদার অলোক, যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও সাবেক শার্শা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক আজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ইলিয়ছ আযম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও সেলিম রেজা বিপুল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..