× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

দেশের উন্নতি ও কল্যাণে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদ আমাদের মাঝে শান্তি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক অভূতপূর্ব বন্ধন তৈরি করে।  সবাইকে আনন্দঘন মুহূর্তে দেশের উন্নতি ও কল্যাণে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩০ মার্চ) বিকেলে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি জাতির মঙ্গল কামনা করে আন্তরিক মোবারকবাদ জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘ঈদ আমাদের শিক্ষায় উদ্বুদ্ধ করুক, যাতে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারি। এ ঈদ আমাদের মাঝে আরো গভীর ভালোবাসা ও সহযোগিতার সূচনা ঘটাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা একসঙ্গে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। ’

তিনি বলেন, ‘ঈদের জামাতে সবাই যেন দল-মত-নির্বিশেষে পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।


এ ক্যটাগরির আরো খবর..