× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: লায়ন গনি মিয়া বাবুল

admin
হালনাগাদ: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: লায়ন গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানবিক গুণাবলি উন্নয়ন ও বিকাশে দেশীয় সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। বাঙালির নিজস্ব সংস্কৃতির প্রচার প্রসারে জারি-সারি গান, যাত্রা, লোকসঙ্গীত ও মঞ্চ নাটকের অসামান্য অবদান রয়েছে।
তিনি বাঙালি নিজস্ব সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, মানুষের সামাজিক মর্যাদা, সমান অধিকার ও ন্যার্যতা সুনিশ্চিত করতে দেশীয় নান্দনিক সংস্কৃতির উন্নয়ন, প্রসার ও সকলের প্রায়োগিক জীবনে বাস্তবায়ন অপরিহার্য।
বাংলাদেশ গ্রামীণ থিয়েটারের উদ্যোগে ৩০ অক্টোবর শনিবার সন্ধ্যায় ঢাকার গেন্ডারিয়াস্থ জহির-রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সামাজিক নাটক ‘সংসার আদালত’ মঞ্চস্থ উপলক্ষে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ গ্রামীণ থিয়েটারের উপদেষ্টা শেখ আসাদুজ্জামান আজম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কবি ও শিল্পী বেদেনা খাতুন, বাংলাদেশ টেক্সেস কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দু রহিম, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কার্যকরী সভাপতি আসাদুজ্জামান পিয়াল, জেসিকা থিয়েটারের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
সংসার আদালত নাটকে অভিনয় করেছেন আজাহার বাঙালি, আবুল হাসান, শেখ রাশেদ, জগলুল হায়দার, খোকন বসাক, সালে আহমেদ ঢালী, লিপু মামা, জামান সিকদার, হাবিবুল্লাহ রিপন, হাফিজ, শান্ত, আমিন, সোলেমান, রীনা মাহমুদ, নিশি আক্তার ও অর্থী। নাটকটি নির্দেশনা ও পরিচালনায় ছিলেন, শেখ হাসান মহারথী।
নাট্যানুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার নাটকপ্রেমিক বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..