× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পিআইডি

দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
রেশমের উন্নয়নে কাজ

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাতে রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনক-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন,  দারিদ্র্য হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এ খাতের জনবলের অধিকাংশই গ্রামীণ দুস্থ মহিলা। এই শিল্প উন্নত করলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। তবে এজন্য বিদেশি বিনিয়োগ আনতে হবে, সেজন্য সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেশম খাতে জড়িত দুস্থ মহিলাদের ‘ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করা হচ্ছে। এ খাতের সাথে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগী সরকার।’

উল্লেখ্য, ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অধ্যাদেশে ‘বাংলাদেশ রেশম বোর্ড’ সৃষ্টি করা হয়। বর্তমানে এদেশের ৩২ জেলার ৫২ উপজেলায় এর কার্যক্রম চলছে।


এ ক্যটাগরির আরো খবর..