× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশজুড়ে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ কর্মকান্ডের প্রতিবাদে এবং স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: দেশজুড়ে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ কর্মকান্ডের প্রতিবাদে এবং স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।

ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সভাপতি বাবু সুকণ্ঠ দেব শর্মা, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সহ-সভাপতি মুন্সী আবু জাফর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকরাম হোসেনসহ অন্যানোরা।
সেসময় তারা বলেন, দেশব্যাপী গুপ্তহত্যা চালিয়ে বাংলাদেশকে জঙ্গিবাদী আতংকিত রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে একটি মহল।

তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীচক্রের জাতিবধ্বংসী কর্মকান্ড প্রতিহত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পরে জঙ্গিবাদ রিরোধী শপথ বাক্য পাঠ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..