× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

দেশকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই- মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সংসদ সদস্য ফরহাদ হোসেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: প্রযুক্তির উপর নির্ভর করে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এ প্রযুক্তির উন্নতি ঘটাচ্ছে কারিগরি বোর্ডের শির্ক্ষার্থীরা। সরকার কারিগর শিক্ষার সম্প্রসারনের জন্য গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। এই শিক্ষার্থীরাই অবদান রাখবে দেশের উন্নয়নে। তাই এই প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে।

মঙ্গলবার সকলে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, বিএম’র সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, কারিগর শিক্ষাবোর্ডের প্রতিনিধি প্রকৌশলী ফারুক হোসেন। অনুষ্ঠানে নতুন চালু হওয়া ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ও ডিপ্লোমা ইন ম্যাকানিক্যাল কোর্সের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সেখানে অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..