× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

দেবীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Infant-death.jpg

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বরণ (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 ৯ এপ্রিল (শুক্রবার) দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী (মুন্সি পাড়া) গ্রামে টিভি দেখার সময় মাল্টিপ্লাগে হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। নিহত শিশু স্বরণ ওই এলাকার মন্টু রায়ের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, টিনের ঘরে টিনের বেড়ার সাথে টিভির মাল্টিপ্লাগ লাগানো ছিল। দুপুরে শিশু স্বরণ তার দাদার ঘরে টিভি দেখার জন্য গিয়ে মাল্টিপ্লাগে টিভি কানেক্ট করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এবং সেখানেই টিনের সাথে লেগে থাকে । টিনের সাথে লেগে থাকার ফলে তার মাথার একপাশ পুড়ে যায় ও হাত পুড়ে কেটে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গোলাম রহমান সরকার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..