× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

পিআইডি

দূষণের দায়ে ১৫টি যানবাহন এবং ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
পরিবেশ দূষণবিরোধী অভিযান
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকা জেলার সাভার, সবুজবাগ, মিরপুর, ভাটারা, লালবাগ ও শনিরআখড়া এলাকায় মোবাইল কোর্ট

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকা জেলার সাভার, সবুজবাগ, মিরপুর, ভাটারা, লালবাগ ও শনিরআখড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজকের অভিযানে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং বিসমিল্লাহ স্টোন ইঞ্জিনিয়ারিং নামক ২টি ঠিকাদারী প্রতিষ্ঠান হতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভাটারা ও বেড়াইদ এলাকায় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৪টি প্রতিষ্ঠান হতে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সবুজবাগ এলাকায় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৪টি প্রতিষ্ঠান হতে মোট ৬৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

মিরপুর বেড়িবাঁধ এলাকায় যানবাহনের কালোধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ১৪টি যানবাহন হতে মোট ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। শনিরআখড়া এলাকায় মানমাত্রাতিক্ত হর্ন দ্বারা শব্দ দূষণের কারণে ২টি যানবাহন হতে ১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। লালবাগ এলাকায নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ১০ হাজার টাকা এবং জেনারেটরের মানমাত্রাতিক্ত শব্দ দ্বারা দূষণের দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..