× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

দু দিনের সফরে আসছেন নিশা দেশাই

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ এক সপ্তাহের মধ্যে দু’টি বড় জঙ্গি হামলার প্রেক্ষাপটে দুই দিনের সফরে ঢাকায় আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল।
ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র থেকে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে। দুই মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর।
সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ মাসের শেষে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নৃশংসভাবে দেশী-বিদেশী হত্যা ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রোপটে তার সফরটি এ গিয়ে আনা হয়েছে। ঢাকা এবং ওয়াশিংটনের কূটনীতিকদের সাথে কথা বলে জানা গেছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে নিশা দেসাইয়ের সফরে।
রাজধানীর কলাবাগানে বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তার এক বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে নিশা দেসাইয়ের সফরে। দুই দিনের এই সফরে নিশা দেসাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো: শহীদুল হক ছাড়াও সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..