দুলার হাটে ১কেজি গাঁজাসহ ২মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি: চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকা থেকে সামছুল হক বেপারী(৬৫)ও মনির হোসেন(২৫)নামের ২ মাদক বিক্রেতাকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

শনিবার(২জুন) রাতে তাদেরকে আটক করা হয়। সামছুল হক বেপারী একই এলাকার মৃত মনির আলী মাঝির ছেলে, মনির হোসেন ওই এলাকার সামছুল হক বেপারী ছেলে। দুলার হাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নুরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সামছুল হক বেপারী ওরফে লেংটা বাবা কে ৮০০গ্রাম ও মনির হোসেন কে ২০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে দুলার হাট থানার মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোবরার সকাল সাড়ে ১১দিকে তাদেরকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।