× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পিআইডি

দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আজ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব‍্যাপী অ্যান্টিসিপেটরি অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান জলবায়ু বাস্তবতায় দুর্যোগ ঝুঁকিগুলো ক্রমেই বাড়ছে—আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ আরো প্রবল ও ঘনঘন ঘটছে। এগুলো শুধু আমাদের অর্থনীতিকে নয়, মানুষের প্রতিদিনের জীবনযাপনকেও হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, জলবায়ু সহায়ক কর্মসূচি গ্ৰহণ ও বাস্তবায়নের মাধ্যমে আমরা হয়তো অনেক অগ্ৰগতি সাধন করেছি এবং উন্নত প্রস্তুতির কারণে জীবনহানির সংখ্যা আগের তুলনায় এখন অনেক কমেছে। কিন্তু বাস্তবতা হলো অর্থনৈতিক ক্ষতি, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি এখনো ব্যাপকভাবে আমাদেরকে পর্যদস্ত করে চলছে।

দুর্যোগ মোকাবিলার চেয়ে দুর্যোগ প্রশমন অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, অ্যান্টিসিপেটরি অ্যাকশন কেবল পূর্বাভাস নয় বরং পূর্বাভাসের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া। সংকট আসার আগে কাজ করা, পরে নয়। এই মানসিকতাই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ভাবনায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।

ফারুক ই আজম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বাস্তবভিত্তিক, মানুষকেন্দ্রিক, কমিউনিটিভিত্তিক ও স্থানীয় নেতৃত্বাধীন। একমাত্র এভাবেই আমরা ক্ষতি কমাতে, জীবন বাঁচাতে, আর দুর্বল জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষা করতে পারব। আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে, দেশের প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমারেখায় বসবাসকারী প্রত্যেক মানুষ যেন সঠিক সময়ে, যথার্থ সতর্কবার্তা পান।

পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্ম নিয়ে উপদেষ্টা বলেন, “আগামী দুই দিন এই সংলাপ হবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম—যেখানে আমরা অভিজ্ঞতা শেয়ার করব, নতুন ধারণা খুঁজবো, আর সামনে এগোনোর পথ নির্ধারণ করবো। চলতি বছরের নির্ধারিত থিম হলো, বহুমুখী ঝুঁকির প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও স্থানীয় নেতৃত্বাধীন অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিশ্চিত করা। যদি আমরা স্থায়ী পরিবর্তন চাই তাহলে নীতিমালা, পদ্ধতি ও কমিউনিটি—প্রত্যেককে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল প্রফেসর মোঃ আজিজুল ইসলাম ( অব.), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজোয়ানুর রহমান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি জেস উড, অ্যাকশন এগেইনস্ট হ্যাঙ্গারের কান্ট্রি ডিরেক্টর মোঃ আকমাল শরীফ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..