× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

“দুর্বৃত্তের হাতে মসজিদের ইমাম নিহত”

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

জুনেল আহমদ আরিফ, সিলেট: সিলেটের ওসমানী নগর উপজেলার মোবারকপুর গ্রামে এক মসজিদের ইমামকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মাওলানা আব্দুর রহমান (৪৫)।

হত্যার পর ইমামের হাত পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে লাশ তার নিজ কক্ষে ঝুলিয়ে রাখা হয়।

বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা স্থানীয় আন্দারকোনা মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমামের কক্ষের দরজা খোলা  দেখতে পান। ভেতরে গিয়ে মুসল্লিরা ইমামের ঝুলন্ত লাশ দেখে ওসমানী নগর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে।

মাওলানা আব্দুর রহমান উপজেলার দক্ষিণ মোবারকপুর (আন্দারকোণা ) জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি সিলেটের মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের আব্দুল বারির ছেলে।

নিহত ইমামের বড় ভাই জইন এই হত্যাকান্ডের বিচার দাবী করে বলেন, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে।

ওসমানী নগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সাথে কথা বললে তিনি বলেন, নিহত ইমামের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তার হাত পা বেঁধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে তদন্তের পর জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..