× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

দুর্বৃত্তদের হামলায় চোখে দেখছেন না প্রতিমা রাণী কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়

admin
হালনাগাদ: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥  নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের আইথর গ্রামের প্রতিমা রাণী (৪৫) অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন। গত এক সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন থাকলেও দুর্বৃত্তরা তার চোখে দাহ্য তরল পদার্থ মিশ্রিত কাপড় দিয়ে জাবড়ে ধরায় এখনো দুচোখে কিছুই দেখতে পারছেন না তিনি।

এ ঘটনায় দুই যুবককে আটক করলেও পরে স্থানীয়দের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। স্থানীয় মাতব্বররা এ ঘটনার বিচার করার আশ্বাস দিয়ে ঘটনাটি জানাজানি করার কথা বারণ করেন। তাই সংসদ নির্বাচনের আগেরদিন রাতে (২৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটলেও এতো তা জানাজানি হয়নি। খবর পেয়ে গত শুক্রবার (৪ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা মানবাধিকার ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নারীকর্মীরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখেতে গেলে ঘটনাটির জানাজানি হয়।

প্রতিমা রাণীর পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আইথর গ্রামের নারায়ণ সূত্রধরের স্ত্রী প্রতিমা রাণী গত ২৯ ডিসেম্বর প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে জাবড়ে ধরে চোখে-মুখে দাহ্য তরল মিশ্রিত কাপড় চেপে দিয়ে চলে যায়। পরে তার দুচোখে ব্যাপক জ্বালা-যন্ত্রণা শুরু পরিবারের লোকজন দ্রুত প্রতিমাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তার অবস্থার অবনতি দেখে তাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত প্রতিমা রাণীকে দেখতে গত শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কল্যাণী হাসান, মানবাধিকার নারী সমাজের সভাপতি মেহেরুন্নেছা নেলি, রেহেনা বেগম ও রিপন আক্তার।

নারীনেত্রী কল্যাণী হাসানের মাধ্যমে কথা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৮ নাম্বার ওয়ার্ডের ২৯ নাম্বার বিছানায় শুয়ে থাকা প্রতিমা রাণীর সাথে।

প্রতিমা রাণী জানান, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় তুলসি তলায় তিনি ধূপবাতি দিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পান একটি সাদা কাগজ। তাতে লেখা ছিল, ‘আপনার শ্বশুড় স্বাধন চন্দ্র সুত্র ধর ছিলেন আমাদের লোক। তাই আমাদের কথায় চলতে হবে। যদি ভালো চান তবে আগামিকাল (৩০ডিসেম্বর) কেউই ভোট কেন্দ্রে যাবেন না। গেলে পরিবারের সকলের ক্ষতি হবে। অসিম কুমার উকিল বাঁচাতে পারবেন না।’ এ রকম চিরকুট তাদের গোত্রীয় আরো তিনজনের ঘরের দরজায়ও দুর্বৃত্তরা রেখে যায় বলেও জানান তিনি।
ওই চিরকুট নিয়ে প্রতিমা এলাকার সাবেক কাউন্সিলর মো. আব্দুস সেলিমের কাছে যান এবং তাকে চিরকুটটি দেখিয়ে ঘটনাটি অবহিত করেন।

পরে বাড়িতে ফিরে রাত সাড়ে ৮টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বসতঘরের পাশে থাকা বাথরুমে যাওয়ার পথে ওঁৎপেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা দাহ্য তরল মিশ্রিত কাপড় দিয়ে প্রতিমা রাণীর চোখে-মুখে জাবড়ে ধরে পালিয়ে যায়। এ তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান।

প্রতিমা আরো বলেন, আমাদের কোনো শত্রু নেই। কিন্তু আমার ওপর এ ধরনের অত্যাচার কেনো হলো তা বুঝতে পারছি না।
স্বামী নারায়ন চন্দ্র সুত্র ধর জানান, এ ঘটনার পর মহল্লার লোকজন বিচারের জন্য দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেননি।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন রাতে নাবিল ও তাহসিন নামে দুই যুবককে গ্রেফতার করলেও পুলিশ তাদের ছেড়ে দেয়।
এ বিষয়ে সাবেক কাউন্সিল আব্দুস সেলিম বলেন, আমি প্রতিমার কাছ থেকে চিরকুটের বিষয়টি জেনেই থানায় অবহিত করি। এর কয়েক ঘন্টা পরেই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এটা খুবই দুঃখজনক। বিচারের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, রোগীর চিকিৎসা করাতে দেরী হচ্ছে। এ অবস্থায় প্রতিমার স্বামীকে চিকিৎসার জন্য ৫ হাজার টাকাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ঘটনাটি সর্ম্পকে অবহিত থাকলেও মহল্লার মাতাব্বরদের হস্তক্ষেপে ও আহত নারীর চিকিৎসার কারণে কোনো ধরনের অভিয়োগ না পওয়ায় আইনগত ব্যবস্থা নেওয় যাচ্ছে না। তবে তদন্ত অব্যাহত রয়েছে।

ওই দুই যুবককে আটকের পর ছেড়ে দেওয়া প্রসঙ্গে ওসি বলেন, তাদের বিরুদ্ধে জড়িত থাকার কোনো ধরনের অভিযোগ না থাকায় স্থানীয় লোকদের জিম্মায় দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..