× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক মুক্তি পায়নি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, বাংলাদেশ স্বাধীনতা পেলেও দুর্নীতির কারণে অর্থনৈতিক মুক্তি পায়নি। দেশে দুর্নীতি কমলে সেই সমস্যা ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার দুপুরে যশোর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা সম্মেলন কক্ষে স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, স্কুলে স্কুলে সততা সংঘের মাধ্যমে শিশুদের সচেতনা বৃদ্ধি করা হচ্ছে। এতে শিশুদের অভিভাবকরাও দুর্নীতি করলে ওই শিশুই প্রশ্ন তুলতে পারবে। যশোর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন- যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান, যশোর জেলা পরিষদের প্রশাসক সঞ্জয় কুমার বণিক, জেলা সিভিল সার্জন শাহাদাৎ হোসেন প্রমুখ।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং ভূমি অধিদপ্তরের এসি ল্যান্ড পদের কর্মকর্তাদের সতর্ক থাকার কথা উল্লেখ করে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির তথ্য আসছে।

সভায় উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, অফিসে যে ব্যক্তিই দুর্নীতির অভিযোগ দিক না কেন, অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, ৩ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে যশোরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান।


এ ক্যটাগরির আরো খবর..