দুর্গা পূজায় ৩দিনের ছুটি চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে টি এস এস এর স্মারকলিপি

জগদীশ দাশ, মৌলভীবাজারঃ  আসন্ন দুর্গা পূজায় সনাতনী সমাজে ৩দিনের সরকারি ছুটির আহবানে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন তরুণ সনাতনী সংঘ(টি,এস,এস)।
১২ সেপ্টেম্বর রোজ বৃহষ্পতিবার ১২টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তরুণ সনাতনী সংঘ(টি,এস,এস) কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
টি এস এস নেতৃবৃন্দ বলেন আমাদের শারদীয় দুর্গা পূজা হয় ৫দিন কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সরকারি  ছুটি পাই ১দিনের। আর এই ১দিন ছুটি দেওয়া হয় যে দিন প্রতিমা  বিসর্জ্জন দেওয়া হয়।আমরা সনাতন ধর্মাবলম্বীরা একটা বছর অপেক্ষায় থাকি দুর্গা পূজা কবে আসবে।আবার এই শারদীয় দুর্গা পূজার সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি চাকরির পরিক্ষা অনুষ্ঠিত হয় । তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন শারদীয়  দুর্গা পূজায় নূন্যতম ৩দিনের সরকারি ছুটি প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।