× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

দুর্গাপূজা বা অন্য কোনো কুফরী অনুষ্ঠানে রাষ্ট্রীয় সহযোগিতা বন্ধ করতে হবে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
কুফরী অনুষ্ঠানে রাষ্ট্রীয় সহযোগিতা

মুসলিম সংখ্যাগরিষ্ট রাষ্ট্রের অতিথিশালায় বসে পূজা নিয়ে পরিকল্পনা, সহযোগিতা ও প্রশংসা করা ঈমানি অনুভূতিতে গভীরভাবে আঘাত করার শামিল। অবিলম্বে দুর্গাপূজা বা অন্য কোনো কুফরী অনুষ্ঠানের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা বন্ধ করতে হবে। বলেছেন মস্তফা কামাল নামে এক ফেসবুক ইউজার।

১৫ সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুকের পোস্টে মস্তফা কামাল এমন মন্তব্য লিখেন।

তিনি আরও লিখেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের জন্ম হয়েছে তাওহীদ, রিসালাত ও ইসলামী চেতনার ভিত্তিতে। অথচ আজ আমরা দেখতে পাচ্ছি—অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে দুর্গাপূজার প্রস্তুতি ও পূজামণ্ডপ পরিদর্শনের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথিশালায় বসে পূজাকে ঘিরে নানা পরিকল্পনা, সহযোগিতা ও প্রশংসা করা হয়েছে। এটি মুসলিম জনগণের ঈমানি অনুভূতিকে গভীরভাবে আঘাত করার শামিল।

তিনি আরও লিখেন, ইসলামী শরীয়াহ স্পষ্টভাবে বলে দিয়েছে, শিরকী পূজা-পার্বণ সমর্থন করা হারাম। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখে, সে তাদের অন্তর্ভুক্ত।” (আবু দাউদ)।কুফরী অনুষ্ঠানে রাষ্ট্রীয় সহযোগিতা

কুরআনেও আল্লাহ তায়ালা সতর্ক করে বলেছেন:

“তোমরা কাফেরদের বন্ধু বানিও না, আর যারা তাদের বন্ধু বানাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত।” (সূরা মায়িদা: ৫১)

মস্তফা কামাল আরও লিখেন, এ অবস্থায় রাষ্ট্রীয় পর্যায়ে মূর্তিপূজাকে উৎসাহ দেওয়া, সরকারি অর্থ ও প্রশাসন দিয়ে সহায়তা করা, ছুটি ঘোষণা করা এবং মন্দির নির্মাণে ভূমি বরাদ্দ দেওয়া সরাসরি কুরআন-সুন্নাহবিরোধী কাজ। মুসলিমদের করের টাকায় শিরকী অনুষ্ঠানকে সহযোগিতা করা আল্লাহর গজবকে আহ্বান করার শামিল।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই—

রাষ্ট্রের দায়িত্ব হলো কেবল আল্লাহর দ্বীন কায়েম করা, শিরক ও কুফর থেকে দূরে রাখা। কোনো সরকারের অধিকার নেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মূর্তিপূজাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া।

ইসলামী উৎসব ও শরীয়াহভিত্তিক সমাজব্যবস্থার প্রতিষ্ঠার পরিবর্তে অন্য ধর্মের পূজা-পার্বণকে অগ্রাধিকার দেওয়া সম্পূর্ণ বেআইনি ও শরীয়াহবিরোধী।

অবিলম্বে দুর্গাপূজা বা অন্য কোনো কুফরী অনুষ্ঠানের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা বন্ধ করতে হবে। মুসলিম জনগণের করের টাকায় মন্দির-গির্জা নির্মাণ ও পূজার আয়োজনের প্রথা বাতিল করতে হবে।

ইসলামী চেতনা ও ঈমানি অনুভূতিকে অবমাননা করে যে তাগুতী রাজনীতি চালানো হচ্ছে তা পরিত্যাগ করতে হবে।

তিনি সর্বশেষে আমরা হুশিয়ারি দিয়ে বলেন, মুসলিম জনতার ঈমানি অনুভূতির সাথে বিশ্বাসঘাতকতা করা হলে,

মোস্তফাইসলামপ্রিয় জনগণ অবশ্যই প্রতিবাদে ফেটে পড়বে। এ দেশ আল্লাহর, রাসূলের ﷺ, এবং মুসলিম উম্মাহর রক্ত-ঘামে অর্জিত। এখানে মূর্তিপূজার মর্যাদা কখনো প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। 

প্রধান উপদেষ্টার ফেসবুক লিঙ্ক


এ ক্যটাগরির আরো খবর..