× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা

দুর্গাপূজা উদ্‌যাপনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে -পরিবেশমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
প্রকৃতি ভিত্তিক সমাধান

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ ২৯ সেপ্টেম্বর আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জিআর কর্মসূচির আওতায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৩৯টি সর্বজনীন পূজমণ্ডপের মধ্যে জি.আর.চালের ছাড়পত্র (ডিও) বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পূজামণ্ডপে যাতে বিদ্যুতের ঘাটতি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখা হচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিকল্প হিসেবে আয়োজকদের পক্ষ হতে জেনারেটরের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তার বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রদত্ত জি.আর. চাল যথেষ্ট না হলেও এর সদ্ব্যবহার করতে হবে। বর্তমান সরকার সকল ধর্মবর্ণের জন্য নিরাপদ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের নিশ্চয়তা বিধান করছে। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী রাতদিন পরিশ্রম করে চলেছেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর ।


এ ক্যটাগরির আরো খবর..