× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় অসুরের দাড়ি বিতর্ক

SDutta
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সুমন দত্ত
বাংলাদেশে এ বছর পূজায় অসুরের দাড়ি নিয়ে যা হলো। তা এক কথায় নজিরবিহীন। দাড়ির কথা উঠলে মুসলিম সম্প্রদায়ের লোকজন কেন বিষয়টা নিজেদের মনে করে তার সদুত্তর আজও পেলাম না। হিন্দু মুনি ঋষিদের দাড়ি আছে। সৃষ্টি কর্তা ব্রহ্মার দাড়ি আছে। দাড়ি আছে দেব গুরু বৃহস্পতি ও অসুর গুরু শুক্রাচার্যের। শিবের দাড়ি ও দাড়ি বিহীন দুই প্রতিমাই দেখা যায়। হিন্দু ধর্মের বেশির ভাগ দেবতাই ক্লিন শেভ। তারপরও এখানে দাড়ি নিয়ে কোনো বিতর্ক এই ধর্মের লোকদের করতে দেখা যায় না।

উপমহাদেশে শিখ সম্প্রদায়ের লোক চুল দাড়ি কাটে না। তাদের দাড়ি সবার চাইতে বড় এবং বেশি। তারপরও এই সম্প্রদায়ের মানুষ দাড়ি নিয়ে কোনো রাজনীতি করে না। দাড়ি নিয়ে তাদের বিতর্ক করতেও দেখা যায় না। তাদের প্রথম ধর্ম গুরু নানক থেকে শুরু করে শেষ গুরু গোবিন্দ সিং পর্যন্ত সবার দাড়ি ও মোচ আছে।

ছোট বেলা থেকে দুর্গা পূজায় দেখে এসেছি অসুরের লম্বা বাহারি মোচ। অসুরের মুখে দাড়ি আছে, এমন অসুর আমার চোখে পড়ে নাই।

কথা বলছিলাম পুরান ঢাকার বিশিষ্ট মৃৎশিল্পী বলাই পালের সঙ্গে। পুরান ঢাকার অধিকাংশ প্রতিমা তার হাতে তৈরি হয়। তিনি বলেন, আমি অসুরের মুখে কখনও দাড়ি দেই নাই। আমি যতবার অসুরের মূর্তি বানিয়েছি ততবারই দাড়ি ছাড়া। এবার অসুরের মুখে আমাকে দাড়ি বানাতে বলল। তখন বুঝলাম এদেশে একটি হারামি শ্রেণি আছে যারা দুর্গা পূজাকে বিতর্কিত করতে এই দাড়ি ইস্যুটিকে সামনে নিয়ে এসেছে। কিংবা কিছু হিন্দু ইতর যেগুলি হিন্দু কম আওয়ামী লীগ বেশি এরা দাড়ি নিয়ে লাফাচ্ছে বেশি। আমাকে পরে ডেকে নিয়ে আবার অসুরের দাড়ি প্রতিমা থেকে তুলে ফেলতে বলল। এতে আমার অতিরিক্ত তিন ঘণ্টা শ্রম দিতে হয়।

পুরান ঢাকার এক হিন্দু বলল, এরা সেই পতিত সরকারের দোসর। নিজেরা কোনো আন্দোলন করতে পারে না। লাথি খেয়ে দেশ থেকে বের হয়ে গেছে। এখন দুর্গা পূজার উপর ভর করে দেশে বিশৃঙ্খলা করতে চাইছে। তাদের সেই চেষ্টা সফলও হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাড়ি ওয়ালা অসুর খোজার তদন্ত শুরু করে দিয়েছে। এখন দাড়িওয়ালা অসুর মানেই পতিত ফ্যাসিস্টের দোসরের পূজা। আর দাড়ি ছাড়া হচ্ছে এনসিপি জামাত বিএনপির পূজা। বাংলাদেশে এখন দুর্গা পূজার এমন শ্রেণি বিভাগ চলছে।

অথচ অসুরের মুখে দাড়ি থাকা না থাকা কোনো বিতর্কের বিষয় হতে পারে না। অসুরকে দাড়িতে দিলেও সে দুর্গা মায়ের চরণে। দাড়ি না দিলেও দুর্গা মায়ের চরণে। দুর্গা মায়ের চরণে যে থাকবে সেটাই অসুর। দাড়ি দিয়ে তাকে আলাদা করা যাবে না।

দুর্গা পূজায় অসুরের যেসব প্রতিমা দেখা যায় সেগুলো কালো সিক্স প্যাক, বডিবিল্ডার গড়ন। মহিষের পেট থেকে বের হচ্ছে অসুর। কোনটির মাথায় আফ্রিকার কালো মানুষদের মতো চুল। কোনটার মাথা টাক। কোনোটার গায়ের রং কালো, কোনটার নীল, বাদামি কিংবা আকাশী।

অসুরকে দেখা যায় দুর্গা মাকে তেরে এসে মারতে। আর মাকে দেখা যায় সেই মুহূর্তে ত্রিশূল দিয়ে অসুরকে আঘাত করতে। দুর্গা প্রতিমার এমন চিরাচরিত রূপকে কেউ বদল করতে পারবে না।

আদি কাল থেকে এমন প্রতিমার পূজা হয়ে আসছে। এখন কেউ রাজনীতি করতে যদি দুর্গা মায়ের প্রতিমাতে পরিবর্তন আনেন সেটা হিন্দু সমাজ মেনে নেবে না। যে কারণে একবার ভারতে দুর্গা মায়ের মুখ বলিউডের সিনেমার নায়িকাদের মত দিলে তার প্রতিবাদ উঠে। পরে সেটা বন্ধ করে দেওয়া হয়।

তেমনি কেউ যদি কোনো রাজনৈতিক চরিত্র দুর্গা মায়ের আশপাশে দেওয়ার চেষ্টা করে তা মেনে নেবে না হিন্দু সমাজ। সুতরাং দেশের সরকারকে বলব। আপনারা অসুরের দাড়ি নিয়ে চিন্তা করবেন না। হিন্দুরা প্রতিবছর একই রকম প্রতিমা বানায় না। আজ অসুরের মুখে দাড়ি দিয়েছে কাল অসুরকে ক্লিন শেভ দেখাবে। এটা নিয়ে অহেতুক বিচার আচার না করাই উত্তম। এতে সরকার কে সাম্প্রদায়িক মনে করতে পারে। তখন বলা হবে হাসিনা যাওয়ার পর হিন্দুরা প্রতিমা বানিয়ে পূজা করতে পারছে না।

আমেরিকার নির্বাচনের আগে জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসের বোন মায়া হ্যারিস দুর্গা প্রতিমার ছবিতে অসুরের জায়গায় ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল। পরে এটা নিয়ে বিতর্ক তৈরি হলে মায়া হ্যারিস সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেন। সেখানকার সনাতনীদের কাছ থেকেই সেই আবেদন উঠেছিল।

পশ্চিমবঙ্গে এক দুর্গা প্রতিমার অসুরের চেহারা ড. মোহাম্মদ ইউনুসের দেওয়া হয়েছে। যা অত্যন্ত অরুচিকর। বাংলাদেশে অনেক হিন্দু বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেনি। কাজটি উচিত হয়নি। হিন্দুরা দুর্গা পূজা নিয়ে এসব ছেলে খেলা খেললে এতে পূজার ঐশ্বরিক গুরুত্ব বলে কিছু থাকে না। আমরা হিন্দুরা পূজা করি জগতের কল্যাণে। দেশ ও দশের কল্যাণে। বিশ্ব মানবের কল্যাণে। হিন্দুদের প্রতিটি পূজায় সবার মঙ্গল কামনা করা হয়। হিন্দু ধর্মের তথা সনাতন ধর্মের প্রতিটি দেব দেবীর পূজার মন্ত্রে মানবজাতির জয় গান ও তাদের কল্যাণে প্রার্থনা করার কথা উল্লেখ আছে। সেখানে রাজনীতি টেনে আনা উচিত কাজ নয়।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনের শেষ কালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কাটিয়েছেন। মা কালীর ভক্ত হয়ে অসংখ্য গান লিখেছেন। যা শ্যামা সঙ্গীত নামে পরিচিত। মুসলিম হয়েও তিনি করেছেন কালী সাধনা। তেমনি সিস্টার নিবেদিতা কিংবা হাল আমলের হলিউড অভিনেতা অভিনেত্রীদের অনেকেই হিন্দু ধর্মের কোনো না কোনো দেবী ও দেবতার পূজা করছেন নিজ বাড়িতে। তাতে কারো জাত চলে যায়নি কিংবা তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া জারি হয় নাই। প্রতিটা ধর্মই উদারতার শিক্ষা দেয়।

আজকের দিনে বাঙালী হিন্দুরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা সেখানে দুর্গা পূজা করছে। সেখানে কে বাংলাদেশি, কে ভারতীয় সেটা দেখা হচ্ছে না। কে হিন্দু কে মুসলিম দেখা হচ্ছে না। সবাই আনন্দ করছে। নাচ গান উৎসব করছে। আর এসব দেখেই অনেকে বলেন ধর্ম যার যার উৎসব সবার। হিন্দুদের উৎসবগুলো দেখেই এই স্লোগান। হিন্দু ধর্মের হোলি উৎসব দীপাবলি উৎসব ইসরাইলের মতো কট্টরপন্থী দেশেও পালন করা হয়। সেখানে ইহুদীরা হোলি ও দীপাবলি উৎসবে যোগদান করে আনন্দ উপভোগ করেন।

বিশ্বব্যাপী হিন্দুদের উৎসবগুলিই সার্বজনীনতা পেয়েছে। দীপাবলি উৎসব হিন্দু শিখ জৈন তিন ধর্মের লোক পালন করে থাকেন। বর্তমানে এই উৎসব আমেরিকার হোয়াইট হাউজে ঢুকে গেছে। কোন উৎসব জনপ্রিয়তা পাবে, তা ঈশ্বরের কৃপা ছাড়া হয় না।

মানুষ নিজ পরিবারে শান্তি আনার জন্যই ধর্ম পালন করে থাকেন। সর্বশক্তিমানকে ডাকেন। বিপদে আপদে তাকে স্মরণ করেন। ঈশ্বরের কৃপা সবার প্রতি আছে দেখেই আমরা ভালো থাকি। আজকের পৃথিবীতে ধর্মীয় সহিংসতা দূর করতে আমাদের সকলকে সর্বশক্তিমানকে স্মরণ করতে হবে। সেই প্রার্থনা হতে হবে মন থেকে। মনের অন্তঃস্থল থেকে। তখনই ঈশ্বরের করুণা আমাদের ওপর বর্ষিত হবে।

লেখক: সাংবাদিক, এমএস-সি এলএলবি তারিখ: ১০/১০/২০২৫


এ ক্যটাগরির আরো খবর..