× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

দুদকের মামলায় নাগেশ্বরী পৌরসভার মেয়র জেলহাজতে

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০১৯

কুড়িগ্রাম(প্রতিনিধি) : সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মেয়র আব্দুর রহমান মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে ভারপ্রাপ্ত জেলা জজ আশিকুল খবির তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নাগেশ্বরী পৌরসভার মেয়র আব্দুর রহমান মিয়াকে জেল হাজতে পাঠানোর বিষয়টি দি নিউজকে  নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।
তিনি জানান, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আদায়কৃত রাজস্ব খাতের অর্থ সরকারি কোষাগারে যথাসময়ে জমা দেননি নাগেশ্বরী পৌরসভার মেয়র আব্দুর রহমান মিয়া। সরকারি আত্মসাতকৃত অর্থ পরবর্তীতে দুদকের তদন্তকালে ব্যাংক হিসাবে জমা করলেও দুদকের আইন অনুবিভাগের মতামত অনুযায়ী অপরাধের দায় থেকে মুক্তি পাওয়া যায় না। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় পৌর মেয়রের বিরুদ্ধে ১৪ মার্চ নাগেশ্বরী থানায় মামলা দায়ের করে দুদক। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন নাগেশ্বরী মেয়র।
দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যাহ দি নিউজকে জানান, প্রাথমিক তদন্তে নাগেশ্বরী পৌরসভার মেয়রের বিরুদ্ধে ১৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এ ক্যটাগরির আরো খবর..