× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নড়াইলে দুই খুনের ঘটনায় গ্রেফতার ৫

admin
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: ‘চিরচেনা সবুজের মতো মায়াবী এই নড়াইলের চিত্র এরকম কখনো ছিলনা, এখানে নেই কোন রাজনৈতিক বৈরিতা, আছে বহুকাল ধরে রাজনৈতিক সুস্থ সংস্কৃতির এক মহান ঐতিহ্য। আর এভাবেই এখানে বেড়ে উঠছে প্রজন্ম থেকে প্রজন্ম। কিন্তু হঠাৎ করে সবকিছু উলটপালট করে নড়াইলের অতীত ইতিহাসকে ম্লান করে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এখানকার সবমহলের মানুষজনকে। রাজনৈতিক ছত্রছাঁয়ায় বাড়ছে অপরাধ, ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। নানা সময়ে ঘটে যাওয়া এসব ঘটনায় প্রতিটি ঘটনা ঘটার পরে পুলিশি তৎপরতা বাড়লেও সময় বাড়ার সাথে সাথে বদলে যায় সবকিছু। নড়াইলের কালিয়ায় পৃথক ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছে।

উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আসলাম গাজী (৪৪) নিহত হয়েছে। আসলাম ওই গ্রামের ইদ্রিস গাজীর ছেলে। এর আগে ওইদিন উজ্জ্বল রায় নিজস্ব প্রতিনিধি জানান, সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে ২০ রাউন্ড ফাকা গুলিবর্ষন করে পুলিশ।

জেলা প্রতিনিধি জানান, স্থানীয়রা জানান, কালিয়ার চালিতাতলা গ্রামের কাদের মোল্যা ও ইদ্রিস গাজী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্যে বিস্তার নিয়ে কোন্দল চলে আসছিলো। এর জের ধরে বুধবার সকালে ওই গ্রামের খালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ইদ্রিস গাজী, তার ছেলে আসলাম গাজী ও রিফায়েত মোল্যাসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত আসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

অন্যদিকে চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় নড়াইলের নড়াগাতি বাজারে কম্পিউটার দোকানি জহিরুল মোল্যাকে (২৪) পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্যা (আকুর) ছেলে নিহত জহিরুলের স্বজনেরা জানান, জাহিদ ও রেজওয়ান ছাড়াও নড়াগাতি এলাকার লস্কর ফিরোজ আহমেদ, তার ভাই জাফর ও মানিকসহ মোস্ত, ইলিয়াস ও ইকরাম লস্কর এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, চালিতাতলা গ্রামের গাজী এবং মোল্লা দের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কোন্দল চলে আসছিলো তার প্রেক্ষিতে খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আসলাম গাজী নিহত হয়েছে এবং অন্তত ৪ জন আহত হয়েছে।

অপরদিকে জহিরুল মোল্যার চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় জাহিদসহ তার সহযোগীরা জহিরুলকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় জহিরুলকে তার দোকানের সামনে মাথায় কাঠ দিয়ে গুরুতর আঘাত করলে খুলনায় নেয়ার পথিমধ্যে তিনি মারা যান। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..