× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

দুই সপ্তাহের মধ্যে ফিরছেন মুশফিক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন মুশফিকুর রহিম। এখন দ্রুতই মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) মিরপুরে মুশফিকের ব্যাপারে কথা হয় বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘মুশফিকের ইনজুরি খুব একটা মারাত্মক নয়। গতকাল দুপুরে অ্যাপোলো হাসপাতালে তার এমআরআই করা হয়। আশাকরি দুই সপ্তাহের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’

এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ের সময় (১৬তম ওভারে) দুই রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিক। ২৪ রানে অপরাজিত থাকা মুশফিক রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

চার ম্যাচ টি-২০ সিরিজে ইতোমধ্যো ২-০তে জিতে এগিয়ে রয়েছে টাইগাররা। ২০ জানুয়ারি সিরিজের তৃতীয় ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..