× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

দুই ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তুচ্ছ ঘটনার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের দুইজন ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে হামলাকারীদের বিচার দাবিতে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বন্দরের ব্যবসায়ীরা।

হামলায় আহত ওই বন্দরের ফাহিম হার্ডওয়ার স্টোরের মালিক মো. মান্না অভিযোগ করে বলেন, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে রবিবার (২২ জুন) দিবাগত রাতে বন্দরের ফল ব্যবসায়ী পিয়াল হোসেনকে মারধর করে সরিকল ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর হোসেন মৃধার ছেলে যুবদল কর্মী পলাশ মৃধা ও তার সহযোগিরা। এ ঘটনার প্রতিবাদ করায় তাকে (মান্না) পিটিয়ে আহত করে পলাশ ও তার সহযোগিরা দোকানের ক্যাশ থেকে দুই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় বন্দরের ব্যবসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত ব্যবসায়ী মো. মান্না আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল সাড়ে দশটার দিকে বন্দরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

হামলা ও টাকা লুটের অভিযোগ অস্বীকার করে পলাশ মৃধা বলেন, রাজনৈতিকভাবে আমাদেরকে কোনঠাসা করতে স্থানীয় একটি গ্রæপ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে। আমরা ষড়যন্ত্রের শিকার। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..