× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

মুজিব বর্ষ পালনে ভারত থেকে ৭ মেট্রিক টন বাজি আমদানি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
দুই ট্রাক বাজি আমদানি

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ সরকারিভাবে মুজিব বর্ষ পালনে ভারত থেকে প্রায় ৭ মেট্রিক টন বাজি আমদানি করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রাতেই  বেনাপোল বন্দর থেকে  বাংলাদেশি দুটি ট্রাক এসব বাজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
পণ্য ছাড় কারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট সারতি এন্টার প্রাইজের প্রতিনিধি নাজমুল ইসলাম জানান, সরকারিভাবে মুজিব বর্ষ পালনে এসব বাজি ভারত থেকে আমদানি করা হয়েছে। বাজির আমদানিকারক ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কিটিং লি.। ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লি.। রাতেই জরুরিভাবে বন্দর ও কাস্টমসের কার্যাদি শেষে  পুলিশি নিরাপত্তায় বাজি বহনকারী দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..