× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

“দুই টাকায় উৎসব”

admin
হালনাগাদ: শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীর সুবিধা বঞ্চিত শিশুদের জন্য “দুই টাকায় উৎসব” শিরোনামে চট্টগ্রামে ১টা দোকান নিয়ে বসেছিল একটি সামাজিক সংগঠন যাত্রী ছাউনি’র সদস্যরা। যেখান থেকে সুবিধা বঞ্চিত হিন্দুরা তাদের শিশুদের জন্য মাত্র ২ টাকা দিয়ে পছন্দমত কাপড় আর শিক্ষা সামগ্রী কিনতে পারবে।

যাত্রী ছাউনি’র সদস্যদের জিজ্ঞেস করলে জানা যায়, ঈদের সময় সারাদেশের প্রায় সব জায়গায় সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্নভাবে অনেকে ঈদের জামা কাপড় দেয়ার চেষ্টা করি।

 

কিন্তু হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় ক’জন হিন্দু সুবিধা বঞ্চিত শিশু পূজার আনন্দ পায়? সেই মানবিকতার হিন্দুধর্মের সুবিধাবঞ্চিত শিশুদের পূজার আনন্দ দেওয়ার জন্যে অনেক সংগঠনের পাশাপাশি এই সংগঠনটি ও পাশে এসে দাঁড়াল। তারা বলে আপনার আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কিছু পথ শিশুর মুখে হাসি তুলে দিতে পারি তার চেয়ে ভালো আর হয়।

তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক,পাঁচলাইশ জোনের এসি জনাব দেবদূত মজুমদার, কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল স্যার।

তারা ও এসকল শিশুকে ভালোবেসে পোশাক পরিয়ে কোলে তুলে নিয়ে আনন্দ প্রকাশ করেন। তারা বলেন এটাই আসল পূজা। আড়ম্বর করে মণ্ডপ সাজিয়ে পূজার চেয়ে এই পূজা করায় ও আনন্দ কম না।


এ ক্যটাগরির আরো খবর..