দুই ছেলের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক

বিশেষ প্রতিবেদকঃ রেলমন্ত্রী মুজিবুল হক এবার যমজ সন্তানের বাবা হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যমজ ছেলে প্রসব করেন তাঁর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। এর আগে ২০১৬ সালের ২৮ মে মেয়েসন্তানের বাবা হন মুজিবুল হক।

যমজ সন্তানের বাবা হওয়ার প্রতিক্রিয়ায় রেলমন্ত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ, একসঙ্গে দুই ছেলের বাবা হয়ে দারুণ খুশি হয়েছি। মা ও দুই ছেলে সবাই সুস্থ আছে। আমার সব আশা পূরণ করলেন আল্লাহ।’

 মন্ত্রী বলেন, ‘সোমবার দিবাগত রাত ১২টা ৩২ মিনিটে আমার দুই সন্তান পৃথিবীতে এসেছে। আমার সন্তানরা যেন সুস্থ থাকে, সেই দোয়া চাই দেশবাসীর কাছে। ওরা মানুষের মতো মানুষ হয়ে উঠুক। মহান আল্লাহ তাদের ভালো রাখুক। দোয়া করবেন।’

মুজিবুল হক আরো বলেন, আগামী দু-চার দিনের মধ্যেই দুই ছেলের নাম রাখা হবে। তারা স্কয়ার হাসপাতালেই আছে। ২০১৪ সালে ৬৭ বছর বয়সে সরকারি কর্মকর্তা হনুফা আক্তারকে বিয়ে করেন রেলমন্ত্রী মুজিবুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।