× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুই ছাত্রকে বলৎকার মাদরাসা সুপার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুই ছাত্রকে বলৎকারের অভিযোগে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনায় এক ছাত্রের অভিভাবক বাদী হয়ে মামলা করেছেন।

গ্রেপ্তার মাদরাসা সুপারের নাম মো. ইসমাইল হোসেন (৩৭)। তিনি উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে এবং নিজপাড়া ইউনিয়নের হাবলুহাট দারুল আইতাম দুঃস্থ শিশু প্রতিপালন ও পুনর্বাসন কেন্দ্র এবং এতিমখানার সুপার।

বীরগঞ্জ থানার এসআই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হক জানান, গেল সাত এপ্রিল গভীর রাতে মাদরাসার সুপার মো. ইসমাইল হোসেন দুই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলৎকার করে। বিষয়টি জানাজানি হলে এক ছাত্রের অভিভাবক গেল নয় এপ্রিল বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে।

বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বনাথ দাশ গুপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বলৎকারের বিষয়টি স্বীকার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..