× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ডেস্ক

দুই কোটি ২৪ লাখ ডলার ক্ষতিপূরণ পেল যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
ক্ষতিপূরণ পেল যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ
ক্ষতিপূরণ পেল যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ

গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলার পর বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ “বাংলার সমৃদ্ধি”  ইউক্রেনের বন্দরেই পড়েছিল। আর ক্ষতিপূরণ বাবদ বিদেশি কোম্পানির কাছ থেকে দুই কোটি ২৪ লাখ মার্কিন ডলার দাবির সমান ক্ষতিপূরণ পেয়েছে ২৩৭ কোটি টাকা মালিকপক্ষ।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটি বীমা কম্পানির কাছ থেকে দুই কোটি ২৪ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছে।

প্রতি ডলারের বিনিময় মূল্য ১০৬ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৭ কোটি টাকা।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২ মার্চ অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় ‘বাংলার সমৃদ্ধি’।

হামলায় নিহত হন জাহাজটিতে দায়িত্বরত প্রকৌশলী হাদিসুর রহমান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়া নিয়ে আসা হয়। রোমানিয়া থেকে বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকরা বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকায় পৌঁছান। ওই হামলার পর থেকে জাহাজটি ইউক্রেনের বন্দরেই পড়েছিল।

আর  হাদিসুরের পরিবারকে পাঁচ লাখ পাঁচ হাজার মার্কিন ডলার এবং অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের সাত মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপুরণের দেওয়া হয়েছিল। নিহত নাবিক হাদিসুর রহমান আরিফ বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তার চাচা বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।

বিএসসি কর্তৃপক্ষ জানায়, ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দাবি করা হয়েছিল সম্প্রতি তা পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..