× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ছিলেন সাদেক হোসেন খোকা

admin
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা ও সফল সংগঠক ছিলেন এ নেতা। জীবনের শেষ মুহূর্তে পুরো ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মানহাটানে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টার হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন খোকা।

আজ সোমবার (৪ নভেম্বর) শেষ নিঃস্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছাড়েন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়রসহ দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ছিলেন সাদেক হোসেন খোকা।

সাদেক হোসেন খোকা সরাসরি নির্বাচনে জয় লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে মেয়রের দায়িত্ব পালন করেন বর্ষীয়ান এ নেতা।

১৯৯১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতিকে পরাজিত করে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তৎকালীন বিএনপি সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান খোকা।

ছাত্রজীবনে ১৯৬৮ সালে বামপন্থী রাজনীতি দিয়ে খোকার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়। ৬৯ এর গণঅভ্যুথান- ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এরপর ১৯৭৮ সালে মুক্তিযোদ্ধা সংসদ থেকে মনোনীত হয়ে ঢাকা পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর পর ৯০ এর স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন খোকা।

১৯৮৭ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাত ধরে এ রাজনীতিতে আসেন তিনি। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির দুই মেয়াদে সভাপতি ছিলেন খোকা। ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন বিএনপির এ নেতা।

সাদেক হোসেন ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তাঁর স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক, ছেলে ইশফাক হোসেন, ও ইশরাক হোসেনসহ রাজনৈতিক জীবনে বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।

২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি।

বিএনপির এ নেতা ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪মে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যান। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি। সম্প্রতি খোকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ম্যানহাটনের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গত ক’দিন ধরে খোকা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বলে জানান তার পরিবার পরিজনরা।


এ ক্যটাগরির আরো খবর..