× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

দীর্ঘ প্রতিক্ষা শেষে বাংলাবান্ধা উন্মুক্ত হল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞগড় বাংলাবান্ধায় বাণিজ্য কার্যক্রম শুরুর প্রায় দেড়যুগ পর অনেক জল্পনা-কল্পনা আর দীর্ঘ প্রতিক্ষা শেষে বাংলাবান্ধা স্থলবন্দরে চালু হলো ইমিগ্রেশন (মানুষ পারাপার) সুবিধা। এই ইমিগ্রেশন সুবিধার সঙ্গে উন্মুক্ত হলো চর্তুদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) ব্যবসা-বাণিজ্যের অপার সম্ভাবনাময় কেন্দ্রস্থলের স্বর্ণ দরজা। ১৮ ফেব্রুয়ারি বিকেলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে এ ইমিগ্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং।

এ সময় তারা ফলক উন্মোচন ও ফিতা কেটে ইমিগ্রেশন ভবনেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, ভারতের দার্জিলিংয়ের সংসদ সদস্য সুরিন্দর সিং আলুআলিয়া, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মিউনিসিপাল অ্যাফেয়ার্স মিনিস্টার ফিরহাত হাকিম ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মিনিস্টার গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পাসপোর্ট ও ইমিগ্রেশনের মহা পরিচালক মাসুদ রেজওয়ান পিএসসি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, ডেপুটি হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায় প্রমুখ। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের মিলন মেলায় বাংলাবান্ধায় ইমিগ্রেশন চালু হওয়ায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মানুষও সহজ প্রক্রিয়ায় চারটি দেশে যাতায়াত করতে পারবেন। এতে পঞ্চগড় জেলা পরিণত হবে পর্যটকদের প্রাণকেন্দ্র।

এই স্থলবন্দর ও ইমিগ্রেশন সম্পূর্ণরূপে চালু হওয়ায় শুধু তেঁতুলিয়া-পঞ্চগড় নয়, সমগ্র দেশের অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে পাল্টে যাবে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলার আর্থ-সামাজিক প্রেক্ষাপট। পঞ্চগড় পরিণত হবে শিল্প ও পর্যটন নগরীতে।  বাংলাবান্ধায় ইমিগ্রেশন চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি মানুষও সহজ প্রক্রিয়ায় চারটি দেশে যাতায়াত করতে পারবেন। এতে পঞ্চগড় জেলা পরিণত হবে পর্যটকদের প্রাণকেন্দ্রে ।


এ ক্যটাগরির আরো খবর..