দীপিকার সঙ্গে ডেট করতে চাই- ইরফান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা ইরফান খান নানারকম মন্তব্য করে বেশ কিছুদিন ধরে আলোচনায়। এর আগে নানা সমস্যা নিয়ে কথা বললেও এবার নিজের ডেটিং নিয়ে কথা বলেছেন মাদারি সিনেমা খ্যাত এ তারকা। জানিয়েছেন, দীপিকার সঙ্গে ডেট করতে চান তিনি।

পিকু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন ইরফান-দীপিকা। সহ-অভিনেত্রীর গুণে মুগ্ধ হলেও সম্ভবত ‘তলোয়ার‘ খ্যাত এ তারকা অভিনেত্রী কঙ্গনা রাণৌতের ব্যাপারে খুব একটা সন্তুষ্ট নন। কারণ তিনি জানিয়েছেন কঙ্গনা রাণৌতকে অপহরণ করতে চান তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ইরফান বলেন, ‘আমি কঙ্গনা রাণৌতকে অপহরণ করব, তারপর আমার পছন্দ মতো সিনেমা এবং চরিত্র নির্বাচন করব। আমি দীপিকার সঙ্গে ডেট করতে চাই এবং তাদের দুজনের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাই।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।