× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি (মো. আবু মুছা স্বপন)

ধামইরহাটে প্রায় ১ হাজার আম গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

ACP
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০২২
দিয়েছে ১হাজার আম গাছ

নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কীটনাশক ব্যবসায়ী মো. জিল্লুর রহমানের ১
একর ৪৯ শতাংশ জমিতে রোপণ কৃত প্রায় ১ হাজার আম গাছ কেটে দিয়েছে
দূর্বৃত্তরা।

শনিবার (২০ মার্চ) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ধনঞ্জয় নগর নামক
এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে তার প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে
বলে তিনি দাবি করেন। এ বিষয়ে রবিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের
করা হয়েছে ।
জানা আছে, ওই এলাকার পিতা মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমান
উপজেলার আগ্রাদ্বিগুন বাজারের একজন সফল কীটনাশক ব্যবসায়ী। চলতি বছরের
জানুয়ারি মাসে তিনি একই ইউনিয়নের মাহমুদ নামক এলাকার পিতা মৃত
তমিজ উদ্দীন মন্ডলের ছেলে মো. আব্দুর রশীদের থেকে তিন দাগে ১১বছরের দেড় একর
জমি লিজ নেন। উক্ত জমিতে তিনি ২মাস পূর্বে বারী-৪ জাতের ১হাজার আমগাছ
রোপণ করেন। এর মধ্যে শনিবার রাতে দূর্বৃত্তরা সকল গাছ কেটে ফেলেন।
এবিষয়ে জিল্লুর রহমান জানান, আমি বাগান লীজ নিয়েছি ১১ বছরের জন্য,
আমি জানি ওই লীজকৃত জমির সাথে মালিকপক্ষের কোন ঝামেলা নেই। আমি এর
সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
ধামইরহাট থানার ওসি (তদন্ত) মো. আব্দুল গনি জানান, এ বিষয়ে এখনো কোন
অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ
করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..