“দিলওয়ালে” দেখতে চান না জুহি

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ‘দিলওয়ালে’ দেখা বিষয়ে প্রশ্ন করা হলে সোজা সাপটা না বলে দিলেন জুহি। জানিয়ে দিলেন দিলওয়ালে দেখার কোনও আগ্রহই তার নেই।

জুহি-শাহরুখ খুব ভালো বন্ধু। ‘ইয়েস বস’, ‘ডর’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘পেহেলি’, ‘ভূতনাথ’-এর মত জনপ্রিয় ছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয়ও করেছেন। শুধু সহ-অভিনেতাই নয়, শাহরুখ খান জুহির ব্যবসায়িক পার্টনারও বটে৷ এমন জিগরি দোস্তের সিনেমা কেন দেখতে চাইছেন না জুহি?

এ বিষয়ে জুহির ভাষ্য হচ্ছে, ‘ ছবিটা সম্পর্কে খুব ভাল কিছু শুনিনি৷ তাই দেখব না ভেবেছি৷  তবে আমি না দেখলেও  ‘দিলওয়ালে’র কিছু যায় আসে না৷ স্রেফ ভালো রিভিউ পায়নি, তাই ছবিটি দেখতে চাচ্ছি না।

বন্ধু শাহরুখের সঙ্গে আবারও ছবি করবেন কিনা প্রশ্ন করা হলে জুহি বলেন, ‘কেন করব না?  কোনও পরিচালক যদি আমাদের মাথায় রেখে ভাল ছবি আনেন তবে অবশ্যই অভিনয় করব।’

জুহির কথা নিশ্চয়ই কানে উঠেছে বলি-বাদশা শাহরুখের৷ আগামী দিনে হয়ত তাঁর প্রোডাকশনেই নতুন কোনও রূপে ফিরতে দেখা যাবে হিট ‘ডর’ জুটি জুহি-শাহরুখকে৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।