× Banner
সর্বশেষ
টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬

জয়পুরহাটে সপ্তমী রাণী বসাককে দিন দুপুরে গলা কেটে খুন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ দিন দুপুরে ঘরের ভেতর ঢুকে সপ্তমী রাণী বসাক (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই কাজ করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আজ রোববার (১৯ জানুয়ারি) জয়পুরহাটের আক্কেলপুরে  উপজেলার রায়কালী গ্রামে ঘটেছে ঘটনাটি।

পুলিশ জানায়, রায়কালী বাজার এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী বিশ্বনাথ বসাকের স্ত্রী সপ্তমী রাণী বসাক সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তার নিজ বাসায় একাই অবস্থান করছিলেন।

এই সময়ের মধ্যে ওই বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দুপুরের দিকে তার স্বামী বাসার প্রধান গেট নক করলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে আছে। হত্যাকাণ্ডের সময় রাণী বসাকের শরীরের বিভিন্ন অংশে স্বর্ণালঙ্কার থাকলেও সেগুলো নিয়ে যায়নি দুর্বৃত্তরা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডটি আর্থিক কারণে কিংবা পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

তবে পাড়া প্রতিবেশিরা বলে, কাপড় চোপড় ছেড়া ও ওলট পালট দেখে মনে হচ্ছে খুন করার আগে ধর্ষণ করা হয়েছিল মাঝ বয়সী অই মহিলাকে।


এ ক্যটাগরির আরো খবর..