× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

দিনের শুরুতে দেখেনিন আপনার আজকের রাশিফল ২৪ শে ডিসেম্বর

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেকটি রাশির নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকায় রাশিফলও আলাদা হয়ে থাকে। সেইমত চললে আপনার জীবনের সকল বাধার বিষয়ে আপনি অবগত হবেন। বাঁধাগুলোকে পাশ কাটিয়ে ভালো গুলোকে বেছে নিন। তবেই জীবনে আসবে সাফল্যের মুহূর্ত।

মেষঃ পরিবারের লোকদের সঙ্গে সময় কাটান। হাসি আপনার সমস্ত সমস্যার একমাত্র ওষুধ। বন্ধু আপনার বিষয়ে কি ভাবে তা জানতে পারবেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা মিটে গিয়ে আপনি অনেক অর্থের অধিকারী হবেন। নিজের কাজে বন্ধুর সাহায্য পাবেন।

বৃষঃ আজকের দিনে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন। নিজের আবেগকে সংযত রেখে, ভয় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। আজ এই রাশির শিক্ষার্থীরা পড়াশুনা অপেক্ষা টিভি, মোবাইলে বেশি সময় নষ্ট করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হলেও, অর্থ সঞ্চয় করতে সমস্যা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলে, মন শান্ত রাখতে হবে।

মিথুনঃ দীর্ঘ সময়ের অপেক্ষার পর জীবনে ভাল কিছু ঘটতে চলেছে। আজ এই রাশির ব্যক্তিরা তাদের মায়ের এবং মামা বাড়ির পক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ শুনে কাজ করুন। আপনার কাজের দরুন অন্যদের মনে আপনার উপস্থিতি থাকবে।

কর্কটঃ দীর্ঘদিনের সঞ্চিত অর্থ আজকে কাজে লাগবে। কাছের মানুষের শরীর খারাপ থাকায় বেশি অর্থ ব্যয় হবে আজকের দিনে। প্রতিবেশিরা আপনার বিবাহিত জীবনে ঝামেলা ডেকে আনতে পারে। এই রাশির ছাত্র ছাত্রীদের বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ সময় বন্ধুদের পেছনে নষ্ট না করে, সঠিক ভাবে কাজে লাগান।

সিংহঃ কাজের চাপে পরিবার এবং বন্ধুদের সময় দিতে না পারায়, মন খারাপ করতে পারে। কোন কাজে হটকারিতা না করে, ধৈর্য্য ধরুন। আজ আপনার ভালোবাসার মানুষ আপনাকে বাইরে যাওয়ার জন্য জোর করবে। দীর্ঘদিনের বকেয়া অর্থ আজ ফেরত পেতে পারেন।

কন্যাঃ অতীতের সব ভুলে গিয়ে সামনের ভবিষ্যতের দিকে তাকান। আজকের দিনে আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। কাছের মানুষদের জন্য সময় বের করতে না পারায়, মনে কষ্ট পাবেন। আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে অর্থনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়বেন।

তুলাঃ বেশি মাথা গরম না করে, পরিবারের সকলের সঙ্গে ,মিলে মিশে থাকুন। আজকের দিনে মানসিক চাপ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের। কাজের জায়গায় যাদের শত্রু ভাবতেন, তারাই আজ আপনার শুভাকাঙ্ক্ষী হবেন। আজ যে কোন ব্যক্তির সাহায্যে অর্থ উপার্জন করতে পারবেন।

বৃশ্চিকঃ ভালোবাসার মানুষের সঙ্গে পিকনিকে যেতে পারেন। কোন খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালোভাবে বিবেচনা করে নেবেন। দূরের কোন জায়গা থেকে সুখবর পেতে পারেন। কাছের মানুষেরা আপনার জীবন অতিষ্ট করে তুলতে পারে।

ধনুঃ আজকের দিনে অনেক নতুন বন্ধু হবে। পিতা মাতার শারীরিক অসুস্থতার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আজকের দিনে আচমকাই কাজ থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। যে কোন সম্পর্কে আরও শক্তিশালী করে তুলুন।

মকরঃ চারপাশের মানুষজন আপনাকে অনেক খুশি এনে দেবে। প্রভাবশালী ব্যক্তিদের সাহয্যে আরও সাহসী হয়ে উঠবেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণে সুখের স্মৃতি স্মরণ করুন। ফাঁকা সময়ে বই পড়ে কাটাতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজকে একটি সুন্দর দিন কাটান।

কুম্ভঃ সব জায়গায় আজকে আপনিই বস হবেন। আজকের দিনে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আজ এই রাশির ব্যক্তিরা তাদের ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর একটি দিন কাটাতে পারেন। দীর্ঘদিনের সঞ্চিত অর্থ আজকের দিনে কাজে লাগতে পারে।

মীনঃ আজকের দিনে সকলের থেকে দূরে গিয়ে একা সময় কাটাতে পছন্দ করবেন। নিজের মাথা ঠাণ্ডা রাখুন। অফিসের সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখুন। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..