× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

দিনের শুরুতে দেখেনিন আপনার আজকের রাশিফল ২৯ শে ডিসেম্বর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেকটি রাশির নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকায় রাশিফলও আলাদা হয়ে থাকে। সেইমত চললে আপনার জীবনের সকল বাধার বিষয়ে আপনি অবগত হবেন। তাই আপনার রাশির সাথে মিলিয়ে দেখে নিন কেমন কাটবে আজকের দিন।

মেষঃ আজকের দিনে করা বিনিয়োগের ফলে ভবিষ্যতে অনেক লাভবান হবেন। আজকের দিনে ব্যস্ততার মধ্যেও আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে। অচেনা ব্যক্তির কারণে আপনার দাম্পত্য জীবনে কলহ হতে পারে। যে কোন বিষয়ে পরিবার এবং বন্ধুদের থেকে উৎসাহ পাবেন।

বৃষঃ পরিবারের দায়িত্ব কাঁধে নিতে গিয়ে এই রাশির ব্যক্তিদের মনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে। অসুস্থতা কাটিয়ে উঠে খেলাধূলায় অংশ নিতে পারেন। আজকের দিনের বেশিরভাগ কাজ আপনার ইচ্ছা মত হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন।

মিথুনঃ কাজের জায়গায় চারপাশের ঘটনার দিকে মন দিন। আজকের দিনে গর্ভবতী মায়েদের নিজেদের শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। পারলে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। ভাইকে বিশেষ কাজে সাহায্য করুন। আজকে আপনার মন ভালোবাসার দিকে ধাবিত হবে।

কর্কটঃ এই রাশির ব্যবসায়ীরা তাদের বন্ধুদের থেকে ভুল পরামর্শ নিয়ে ব্যবসার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। বন্ধুর থেকে পাওয়া সংবাদে আপনার পরিবারে একরাশ খুশি বয়ে আসবে। ভালোবাসার সম্পর্কে ব্যাঘাত ঘটতে পারে। কোনখাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে বিবেচনা করে নেবেন।

সিংহঃ ভালোবাসার সম্পর্কে আজকের দিনে ব্যাঘাত ঘটতে পারে। শরীরকে সুস্থ রাখতে মাঝে মধ্যে একটু বিশ্রাম নিন। আপনার কাজের জন্য অনেক প্রশংসা এবং অভিনন্দন পাবেন। নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে অফিসের সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন।

কন্যাঃ কোন বিষয়ে চুক্তিবদ্ধ হওয়ার আগে সবকিছু ভালো করে দেখে নেবেন। কাজের ফাঁকে আজকের দিনে একটু বিশ্রামের সময় পাবেন। প্রেমের ভালো যোগ রয়েছে। শুধু শুধু বসে না থেকে উপার্জন ক্ষমতা বাড়াতে উৎসাহী হোন।

তুলাঃ ফাঁকা সময়ে একা সকলের থেকে দূরে গিয়ে কোন পছন্দের কাজ করতে পারেন। দিনের শুরুতে সেভাবে আর্থিক উন্নতি না হলেও, শেষভাগে হবে। বিবাহিত জীবন সুখের হবে। প্রতিবেশির সঙ্গে আজকের দিনে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিকঃ বন্ধু বান্ধব এবং আত্মীয়দের কাছে থেকে অনেক উপহার পেতে পারেন। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠাণ্ডা রাখতে হবে। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম এবং সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

ধনুঃ আজকের দিনে অফিস থেকে বাড়ি ফিরে পছন্দের কাজ করতে পারেন। খুশির দিনে মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে একটি খুব ভালো দিন কাটান।

মকরঃ ফাঁকা সময়ে পরিবারের সদস্যদের সাহায্য করুন। স্ত্রীর বিষয়ে বেশি নাক না গলিয়ে তাঁর প্রতি নজর রাখুন। দীর্ঘদিনের অপেক্ষার পর জীবনে ভালো কিছু ঘটবে। আজকের দিনে অ্যালকোহল জাতীয় খাবার খাওয়ার থেকে বিরত থাকুন।

কুম্ভঃ সন্ধ্যের দিকে বন্ধুদের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। নিজের স্বাস্থ্য এবং চেহারার উন্নতি করুন। ফাঁকা সময়ে কোন কাজ করতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যাবেন। আর্থিক বিনিয়োগের সময় কোন হটকারী সিদ্ধান্ত না নেওয়াই মঙ্গল।

মীনঃ আপনার নিজের কৃতিত্ব কখনই অন্যদের নিতে দেবেন না। দিনের শুরুতে যোগ ব্যায়াম করতে পারেন। সময় না দেওয়ায় ভালোবাসার সম্পর্কে বিঘ্ন ঘটতে পারে। আর্থিক ক্ষতি হয়, এমন কোন পদক্ষেপ না নেওয়াই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..