শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রেকিং নিউজ
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতিরচামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের                                                                             – বাণিজ্য সচিবমাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীস্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতিরস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে – পানিসম্পদ মন্ত্রীশান্তি-নিরাপত্তায় নারীর অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের জোরবঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি মাছের পোনা ছাড়লেন রাষ্ট্রপতিবেনাপোলে বিজিবি অভিযানে ৭ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক কালীগঞ্জে পৌর মার্কেট উদ্বোধন করলেন রাশেদ খাঁন

দিনাজপুর–৩ আসনে জনতার দলের কলম প্রতীকে রবিউল ইসলাম মনোনয়ন দাখিল

দিনাজপুর–৩ আসনে জনতার দলের কলম প্রতীকে রবিউল ইসলাম মনোনয়ন দাখিল
 দিনাজপুর সদর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জনতার দলের মনোনীত প্রার্থী হিসেবে কলম প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. রবিউল ইসলাম সোহাগ। সোমবার তিনি নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
চেরাডাঙ্গী এলাকার বাসিন্দা রবিউল ইসলাম সোহাগ স্থানীয়ভাবে একজন পরিচিত সমাজসেবক হিসেবে পরিচিত। ২০১৬ সালে বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা কমিটির নির্বাচনে তিনি সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। অরাজনৈতিক এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে ২০২০ সালে দিনাজপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে নির্বাচন করেন এবং ভোটারদের সমর্থনে বিজয়ী হন। নির্বাচনী সময়কালে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হলেও তিনি আদালতের প্রক্রিয়া শেষে নির্বাচনে অংশ নেন এবং শেষ পর্যন্ত বিজয়ী হন।
২০২৪ সালের উপজেলা নির্বাচনে তিনি আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন, যা বর্তমানে হাইকোর্ট ডিভিশনে বিচারাধীন রয়েছে। আদালত তাঁর আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি জনতার দলে যোগ দেন এবং দলীয় মনোনয়ন পান। দল তাকে দিনাজপুর সদর আসনে কলম প্রতীকে প্রার্থী ঘোষণা করে। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি দিনাজপুর সদর উপজেলার ভোটারদের প্রতি দোয়া ও সমর্থন কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।