× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

দিনাজপুরে লিচুর আমদানি শুরু হয়েছে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ মে, ২০১৯

অনন্য স্বাদের দিনাজপুরের মাদ্রাজী লিচু এখন বাজারে। কিছু দিন পর বিভিন্ন জাতের লিচু বেদানা, বোম্বাই চায়না থ্রি আর কাঁঠালি লিচুতে ভরে যাবে বাজার। লিচু বাগানের মৌ মৌ সুগন্ধে মাতাল করেছে মানুষদের। পর্যায়ক্রমে বিভিন্ন জাতের পাকা লিচু বাজারে আসতে শুরু করায় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও ফরিয়ারা ব্যস্ত হয়ে পড়েছেন।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলা জুড়ে লিচুর আবাদ হয়ে থাকে এতে প্রায় সাড়ে ৪শত কোটি টাকার লিচু কেনা-বেচা হয় লিচু মৌসুমে। যা দিনাজপুরের অর্থনীতিকে সমবৃদ্ধ করে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ছোট-বড় মিলে প্রায় ৩১ হাজার লিচুর বাগান রয়েছে। প্রতিদিন দিনাজপুর থেকে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ লিচু রাজধানীসহ বিভিন্ন জেলায় কিনে নিয়ে যায় লিচু ব্যবসায়ীরা। রাজধানীসহ বিভিন্ন জেলায় দিনাজপুরের লিচু চাহিদা রয়েছে।

তাই দিনাজপুরের লিচু কিনে বিভিন্ন জেলায় বিক্রি করে লাভের মুখ দেখেন ব্যবসায়ীরা। প্রতি লিচু মৌসুমে দিনাজপুরে প্রায় ১ লক্ষ মহিলাদের কর্মসংস্থান হয়। অন্যদিকে প্রায় ৫০ হাজার পুরুষ বিভিন্নভাবে শ্রম দিয়ে প্রতিদিন ৩ থেকে ৪শত টাকা আয় করে থাকে। যা দিয়ে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনে তারা। দিনাজপুরে এবার লিচুর মৌসুমে ৪হাজার ১শত ৮০ হেক্টর ও জমিতে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

যা থেকে পাওয়া যাবে ২৩ হাজার ২২৭ মেট্রিকটন লিচু। ঢাকা থেকে দিনাজপুরে কাঞ্চন ঘাটে বসবাস করছেন ইদ্দিস আলী তিনি দিনাজপুর ঠাকুরগাঁওয়ে বেশ ক’টি বাগান কিনে লিচুর আমদানি ব্যাবসা করে থাকেন তিনি জানান গেল বারের চেয়ে এবার বাম্পার ফলন হওয়ার তিনি আশাবাদী হলেও দাম নিয়ে সঙ্কিত আছেন, দিনাজপুর কালীতলা লিচু আরৎদারের মা ভান্ডারের প্রোঃ রুস্তম আলী জানান কিছুদিন মধ্যেই ভরে যাবে লিচুর মানের উপরেই দামের বলে জানান।।


এ ক্যটাগরির আরো খবর..