× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

দিনাজপুরে কীর্তন অনুষ্ঠানে হামলার ঘটনায় আটক ১

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরে ইসকন মন্দিরে কীর্তন চলাকালীন দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িত সন্দেহে সফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। আটক সফিকুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে।

পুলিশ জানায়, হামলা করে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের ধাওয়া করে এলাকাবাসী। এ সময় সফিকুল ইসলাম নামে যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলে পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার রহুল আমীন।

এদিকে হামলার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরও আতংক কাটেনি সাধারণ মানুষের।


এ ক্যটাগরির আরো খবর..