× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

অনলাইন ডেস্ক

দিনাজপুরে ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
দিনাজপুরে ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন :  দিনাজপুর ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গের এক মিলন মেলায় পরিণত হয়। ছিলো আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র ।

দিনাজপুর শহরের ষ্টেশন ক্লাবের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন যথাক্রমে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন, সংগঠনের উপদেষ্টা দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস,এম খালেকুজ্জামান রাজু, সংগঠনের উপদেষ্টা দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ ।

তৃতীয় তম বর্ষপূর্তি উপলক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন। সংগঠনের সভাপতি লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাবেয়া খাতুন রানুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সেতারা বেগম, সহ-সাধারন সম্পাদক বাবলী আক্তার পিংকি, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, কোষাধ্যক্ষ বিলকিস আরা, প্রচার সম্পাদক মাহমুদা আক্তার বনানী, নির্বাহী সদস্য শাম্মী জেসমিন প্রমুখ।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেকোন দুর্যোগে জনগণের পাশে থাকে সংগঠনটি। শীতকালে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাবার বিতরণ, করোনার দুর্যোগে সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, ত্রাণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে নারীদের স্কুটি প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বীসহ নানা কর্মকান্ড পরিচালনা করছে। এছাড়াও সকল সদস্যদের মাথায় হেলমেট পড়ে বাইক চালানোর জন্য পরামর্শ দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..