× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার মাদারীপুরে কোমল পানীয়র সাথে ওষুধ মিশিয়ে গৃহবধূ ও কিশোরীকে অচেতন করার অভিযোগ দিনমজুর মিঠুর বাড়ি আগুনে পুড়ে ছাই

মধুখালী প্রতিনিধি

দিনমজুর মিঠুর বাড়ি আগুনে পুড়ে ছাই

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
দিনমজুর মিঠুর বাড়ি আগুনে পুড়ে ছাই

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পূর্বপাড়া মিঠুর বাড়ী আগুনে পুড়ে ছাই হয়েছে । ঘরে থাকা ঘরের দলিল, খাবার, পোশাক, আসবাবপত্র, বই খাতা, নারিকেল গাছ , মেহগনি গাছ, গরু, ছাগল সহ আরো প্রয়োজনীয় উপকরণ পুড়ে নিমিষেই ছাই হয়েছে ভয়াবহ আগুনে ।

সহায় সম্বল হারিয়ে পরিবারটি অসহায় হয়ে খোলা আকাশের নিচে বসবাস করার পরিস্থিতি হয়ে গেছে । রবিবার (১লা মার্চ ) রাত ৯টার দিকে উপজেলার ডুমাইন পূর্বপাড়া গ্রামে এ আগুনের ঘটনা ঘটে । দিনমুজুর বাড়ীর মালিক মোঃ মিঠু শেখ বলেন, গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুন লেগে ১টি গোয়ালঘর, বসতঘর ১টা রান্নাঘর ১টা পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল, ডাল, খাতা কলম, টিন খাবার, ২টা গরু এর মধ্যে ১টা গভীন গরু, ৩টা ছাগল সহ আরো প্রয়োজনীয় জিনিষপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।

পোশা হাস মুরগী,কবুতর পুড়ে ছাই হয়েছে। আরও জানা যায় আগুনে পুড়ে যাওয়া একটি বকনা বাছুর বেছে আছে তার পরিস্থিতি ভালো না । সর্বপরি পরিবারের প্রধান মিঠু শেখ এর সাথে কথা বলে জানা যায় আগুনে পুড়ে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস এসেছিল তার আগেই স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রন আনে ।

আগুন লাগার সংবাদ পেয়ে সরেজমিনে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডঃ মোঃ ইলিয়াস মোল্যা ও ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলামসহ ইউপি সদস্য কেরামত আলী নকীব আহম্মেদ পোড়া বাড়ী পরিদর্শন করেন এবং পাশে থেকে সরকারি সাহায্যে সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন। ডুমাইন ইউনিয়নের ইউপি সদস্য জীবন কুমার মন্ডল বলেন মিঠু সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। তিনি ভীষণ গরীব। তাদের পাশে দাড়ানোর জন্য আমি বিত্যবানদের অনুরোধ করছি।

স্থানীয়রা বলেন, রাতে খবর পেয়ে দিন মজুর মিঠু শেখের ঘরে লাগা আগুন আমরা সবাই মিলে লিভাই। কিন্তু ঘরে থাকা কোন কিছুই উদ্ধার করতে পারিনি আমরা । আগুনে পুড়ে ওই পরিবারের সব কিছুই শেষ।

পরিবারের ৪জন সদস্যকে নিয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছে মিঠু শেখ । আরও জানা যায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ।


এ ক্যটাগরির আরো খবর..