× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিউজ ডেস্ক

সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করেছে বর্তমান সরকার 

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
দায়িত্বশীল শ্রম অভিবাসন

সরকারের রূপকল্প ২০২১ ও নির্বাচনি ইশতেহারসহ আন্তর্জাতিক দলিলে শ্রম অভিবাসনকে উন্নয়নের হাতিয়ার হিসেবে গণ্য করা হয়েছে।  সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করেছে বর্তমান সরকার। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্।

আজ ২৫ মার্চ(শুক্রবার) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে প্রবাসী কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত হয়েছে। দেশের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি প্রবাসী কর্মীদের মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে  সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বরিশালের সার্বিক উন্নয়নে প্রবাসী কর্মীদের মেধা, মনন ও প্রজ্ঞাকে কাজে লাগানোর পরামর্শ দেন।  আবুল হাসানাত আবদুল্লাহ্ এ সময় প্রবাসীদের উপার্জিত অর্থ যাতে দেশে সদ্ব্যবহার হয় সেদিকে দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।


এ ক্যটাগরির আরো খবর..