× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

“দায়িত্বগ্রহণ করলেন লালাবাজার ইউপির নবনির্বাচিতরা”

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধিঃ সিলেটের  দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগনের দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হোসেন। পরে দায়িত্ব গ্রহণ উপলক্ষে  বৃহস্পতিবার সকালে ইউনিয়ন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান পীর মো: ফয়জুল হক ইকবাল’র সভাপতিত্বে ও ইউপি সচিব মো: তাজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিন সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহেদ মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওহাব খাঁন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, ৬নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিদ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোক্তার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আসাব আহমদ, মোবাশ্বির আলী, আলীফ আলী, বিশিষ্ট মুরুব্বী শাহ্ আফরোজ আলী, বিশিষ্ট মুরুব্বী মকবুল হোসেন, মো: নূরুল হক, আমিনুল ইসলাম সিফতা, বিবিদইল ক্যাডেট মাদ্রাসা শিক্ষক লয়েছ মিয়া।

নব-নির্বাচিত ইউ/পি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্যা শিশুবান বেগম, হাছনা আক্তার, মোছা: সেলিনা বেগম, ইউ/পি সদস্য- হেলাল উদ্দিন, সৈয়দ ফয়জুল হোসেন, মোক্তার আহমদ, সিরাজ আহমদ মুন্না, জুনেদ আহমদ, আব্দুর রহিম, মো: ফেরদৌস মিয়া, মো: রৌশন আহমদ, মো: ইউনুছ আলী সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী নূরুল হক। সভাশেষে অতিথিবৃন্দরা নব-নির্বাচিত ইউ/পি চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের ফুল দিয়ে বরণ করেন।

উল্লেখ্য যে, নব-নির্বাচিত চেয়ারম্যান পীর মো: ফয়জুল হক ইকবাল ৬নং লালাবাজার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতিকে নির্বাচিত হয়েছিলেন। তিনি বিবিদইল হযরত শাহ্ (রা.) আবু দৌলত জাকারিয়া ক্যাডেট মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা, লালাবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউ.কের কার্যকারী পরিষদের সহ-সভাপতি, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সভাপতি, নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট এর কার্যকারী পরিষদের সদস্য।


এ ক্যটাগরির আরো খবর..