× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

পি আই ডি

দারিদ্র্যমুক্ত দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে জাকাত বোর্ড -ধর্ম প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
দারিদ্র্যমুক্ত দেশ গঠনে ইতিবাচক ভূমিকা
দারিদ্র্যমুক্ত দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে জাকাত বোর্ড

 ‘জাকাত ফান্ডে দেশ থেকে দারিদ্র্য নিরসন সহজ হবে। সেজন্য জাকাত ফান্ডকে শক্তিশালী করে দারিদ্র্য নিরসন করতে হবে। গত রমজানে আদায় করা ১০ কোটি টাকার পর এ বছর ২০ কোটি টাকা জাকাত আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। জাকাত ব্যবস্থাপনাকে শৃঙ্খলা দিতে বর্তমান সরকার ইতোমধ্যে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন করেছে। সেরা জাকাতদাতাকে নির্বাচন করে পুরস্কৃত করা হবে। দারিদ্র্যমুক্ত দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে জাকাত বোর্ড।’  বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান ।

আজ রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাকাতের তাৎপর্য আলোকপাত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম জাকাত আদায় ও ব্যবস্থাপনায় অংশীজনদের প্রেরণাদায়ক বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলমের সভাপতির বক্তব্যে জানান,‘জাকাত ব্যবস্থা সহজ করতে ইসলামিক ফাউন্ডেশন অনলাইন ব্যবস্থার কাজ চলমান আছে। মাঠপর্যায়ে সকলেই আন্তরিকতা দিয়ে কাজ করলে জাকাত আদায়ের লক্ষ্য পূরণ হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ। জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম। এছাড়া অনুষ্ঠানে জাকাত বোর্ডের সদস্যবৃন্দ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালকবৃন্দ, শিল্প, বাণিজ্য ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..