× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

সুমন দত্ত

দাবি মানা না হলে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘট

SDutta
হালনাগাদ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে এসব দাবি মানা না হলে ৭২ ঘণ্টা পরিবহন না চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরিষদ থেকে।
আগামী ১৫ দিনের মধ্যে এসব দাবি না মানা হলে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

রোববার (২৭ জুলাই ২০২৫) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

১. সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারাসহ সুপারিশকৃত অন্যান্য ধারা সংশোধন।
২. বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর করা এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পুরাতন গাড়ির বিরুদ্ধে বিআরটিএর অভিযান স্থগিত।
৩. বাজেটে দ্বিগুণ অগ্রিম আয়কর (প্রিজাম্পটিভ ইনকাম ট্যাক্স) কমিয়ে আগের মতো বহাল রাখা।
৪. মেয়াদোত্তীর্ণ যানবাহন সরানোর জন্য রিকন্ডিশনড যানবাহন (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার) আমদানির সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা।
৫. দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান করা।
৬. মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন।
৭. মহাসড়কে তিন চাকার যান (অটো-টেম্পো, অটোরিকশা) ও অনুমোদনহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করা।
৮. ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, সড়ক পথে যাত্রী ও পণ্য পরিবহন সচল রাখার স্বার্থে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে (১১ আগস্ট পর্যন্ত) দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ সংগঠনের অন্যান্য নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..