× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

দাবানলছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: দাবানল ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের উত্তর-পশ্চিমে। ওই এলাকার ১০ হাজার বাড়িঘর খালি করে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রচণ্ড বাতাস ও তীব্র গরমের কারণে সেখানের প্রায় ১৩২ বর্গকিলোমিটার এলাকায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। গত তিন দিনে আগুনে অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হচ্ছে। অগ্নিনির্বাপণ বাহিনীর প্রায় তিন হাজার সদস্য আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শনিবার একটি পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে দাবানলে তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র ১০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখার জন্য অনুরোধও জানিয়েছেন তারা।

লস অ্যাঞ্জেলসের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান ডেরিল অসবে বলেছেন, ‘পাঁচ বছর ধরে খরা চলছে। তাই আগুনের প্রচণ্ডতা অনেক বেশি। এটা স্বাভাবিক সময় নয়।’ ধোঁয়ার মাত্রা অনেক বেশি হওয়ায় কয়েকটি এলাকায় অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা তাদের গাড়ির সামনে কিছুই দেখতে পাচ্ছেন না বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..