× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

মোবাইল নয়, আপনার সন্তানের সময় কাটুক দাদু ঠাকুমার সাথে

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টারঃ সম্পর্ক বড়ই অদ্ভুত জিনিস। পরিবারের বাবা মায়ের সাথে তার সন্তানের ভালোবাসা । আবার সন্তানের সাথে পরিবারের অন্যান্য সদস্যদের আর এক রকম মিথস্ক্রিয়া।
বর্তমান সময়ে বাবা-মায়েরা এখন সময় কাটানোর জন্য সন্তানের হাতে তুলে দেন মোবাইল কিংবা খুলে দেন টিভি। কিন্তু একটা সময় ছিল ছোটদের সময় কাটানোর জন্য প্রয়োজন হতো না এইসব কিছুর। কারণ, তাদের কাছে তখন থাকত তাদের গল্পের ঝুলি তাদের দাদু-ঠাকুমা। রূপকথার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য দাদু-ঠাকুমার চেয়ে আপনজন আর কে-ই বা হতে পারে !
কিন্তু এখন  আধুনিকতায় আমরা হয়তো নিজেদের অজান্তেই ছোটদের সরিয়ে দিচ্ছি তাদের প্রিয় শৈশব থেকে। তাদের অনেক আগেই পৌঁছে দিচ্ছি বাস্তবের জটিলতার দিকে। প্রায় সবাই বেড়ে উঠছে ‘নিউক্লিয়ার ফ্যামিলি’তে। আর কর্মব্যস্ত জীবনেও সন্তানকে সময় দেওয়ার মতো সময় আপনার কাছে নেই। কিন্তু জানেন কি আপনার সন্তানের বেড়ে ওঠার পেছনে আপনারই মতো গুরুত্বপূর্ণ আপনার মা-বাবা বা ছোটদের দাদু, ঠাকুমা, দিদার সঙ্গ। আসুন জেনে নিন দাদু, ঠাকুমা, দিদার সঙ্গে সময় কাটানোর উপকারি দিকগুলি সম্পর্কে…
জেনে নিন দাদু, ঠাকুমা, দিদার সঙ্গে সময় কাটানোর উপকারিতা:
ছোটদের কাছে দাদু, ঠাকুমা, দিদা অনেকটা বন্ধুর মতোই। হয়তো তাঁরা বয়সের ভারে আপনার সন্তানের সঙ্গে তেমন ভাবে খেলতে পারবে না ঠিকই, কিন্তু তাঁদের গল্পের স্টক আপনার শিশুর জন্য খুবই প্রয়োজনীয়।আর আপনার মা-বাবারও একাকিত্ব কিছুটা লাঘব করবে আপনার সন্তান।
সপ্তাহে অন্তত একবার সন্তানদের দেখা করান ওদের দাদু, ঠাকুমা, দিদার সঙ্গে বা ছুটির দিনটা ওদের পুরোটাই কাটাতে দিন দাদু, ঠাকুমা, দিদার সঙ্গে। অনেক সময় অনেক কথা ওরা আপনাদের না বললেও অনেক সহজে বলে ফেলে দাদু, ঠাকুমা, দিদার কাছে। এর ফলে আপনার সন্তানের অনেক অজানা কথাও হয়তো আপনি জানতে পারবেন যা আপনাকে বলতে পারে না।
দাদু, ঠাকুমা, দিদার সঙ্গে সময় কাটানো আপনার সন্তানকে অনেক বেশি দায়িত্বশীল করে তুলবে। একসঙ্গে সময় কাটানো বুঝিয়ে দেবে যে, দাদু, ঠাকুমা, দিদাও আপনার সন্তানের পরিবার। নতুন কিছু কিনলে আগে বলুন দাদু, ঠাকুমা, দিদাকে দেখাতে। দেখবেন সম্পর্ক অনেক বেশি গভীর হবে, মধুর হবে।


এ ক্যটাগরির আরো খবর..