× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দাদন ব্যবসায়ীদের কাছে যাচ্ছে কৃষকদের ধান

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল॥ ঠাকুরগাঁও জেলার গড়েয়ায় আমন ধান কাটা মাড়াই শুরু হলেও কৃষকের আগাম নেয়া ঋণ পরিশোধ করতে সিংহভাগ ধান যাচ্ছে মহাজন ও দাদন ব্যবসায়ীদের কাছে। এবারে আমন চাষের শুরুতে ছিল প্রচন্ড খড়া ও দাবদাহ।

অনেক প্রতিকুলতার মধ্যে সেচ যন্ত্রের মাধ্যমে কৃষক তার জমিতে আমন চাষ করে। এতে অতিরিক্ত খরচ হয়েছে। উৎপাদিত ধান দিয়ে খরচ উঠছে না। এর মধ্যে মহাজন দাদন ব্যবসায়ীদের পাওনা ঋণের টাকা আদায়ের তাগাদা। ঋণ পরিশোধ করতে ক্ষেতের ধান কাটার সাথে সাথে ক্ষেত থেকেই ধান যাচ্ছে ঐসব অসাধু ব্যবসায়ীদের ঘরে। অনেকে আবার কাঁচা ভিজা ধান কম দামে বিক্রি করে টাকা পরিশোধ করছে।

খোজ খর নিয়ে জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে আগাম টাকা নেয়। মাত্র এক দেড় মাস এক ১ মণ ধানের জন্য ৪০০ শ টাকা দিয়েছে বাজারে এখন ধানের মূল্য সাড়ে ১১শ টাকা থেকে ১২শ টাকা প্রতি বস্তা। অথচ দাদন ব্যবসায়ীরা কৃষকের ঐ ধান নিয়ে মোট অংকের টাকা কমিয়ে নিচ্ছে। ফলন ভাল না হওয়ায় যদি কোন কৃষক ধান একটু কম দেয়ার কথা বলে তখন মহাজন ও দাদন ব্যবসায়ীরা চালায় স্টীম রোলার।

ঠাকুরগাঁও উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর, চোঙ্গাখাতা, আরাজী মিলনপুর, চকহলদি, আরাজী ঢাঙ্গী, মিলনপুর, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের শতাধিক কৃষক জানায়, আমন মৌসুমে ব্যাংক থেকে ঋণ নেয়ার কোন সুযোগ সুবিধা না পাওয়ায় মহাজন ও দাদন ব্যবসায়ীদের কাছে আগাম ধান বিক্রি করে নিয়ে ছেলে মেয়ের ভরণ পোষণ করেছি। এখন সেই টাকা পরিশোধ করতে আমাদের সব ধান তাদের কাছে যাচ্ছে। আমরা শুধু খেটেই যাচ্ছি। আর আমাদের নায্য ধানের দাম আমরা পাচ্ছি না।


এ ক্যটাগরির আরো খবর..