× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

দীপক রায়, দাকোপ (খুলনা)

দাকোপে ধানের ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন

Dutta
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
কারেন্ট পোকার আক্রমন

খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন আমন ধানের ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়েছে। ঔষধ প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না অনেক কৃষক।
অধিকাংশ ধান ক্ষেতে এখন ধানের শীষ বেরিয়েছে আবার কোথাও কোথাও ধানে পাক ধরেছে এমন অবস্থায় দেখা দিয়েছে কারেন্ট পোকার আক্রমণ। দিনের বেলা যে ধান ভালো দেখা যাচ্ছে রাতারাতি হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু অংশের ধান ক্ষতিগ্রস্থ হয়ে আগুনে পুড়ে যাওয়ার মত রঙ ধারণ করছে। এর থেকে ধান রক্ষা করার জন্য কৃষকরা ছুটছেন স্থানীয় কীটনাশকের দোকানে এবং সেখান থেকে দোকানদারের ইচ্ছে মতো  কীটনাশক নিয়ে ধান খেতে ছিটাচ্ছেন কিন্তু পোকার আক্রমন কম না হয়ে বরং বেশি হচ্ছে।
সুতারখালী ইউনিয়নের কানাবগি গ্রামের কৃষক আবু জাফর গাজী জানান,তার ৭ বিঘা জমির ফসল কারেন্ট পোকায় নষ্ট করে দিয়েছে।  একই ইউনিয়নের নলিয়ান গ্রামের কৃষক আব্দুল লতিফ সানা জানান তার জমির ধানও কারেন্ট পোকায় নষ্ট করে দিয়েছে বিষ দিয়ে রক্ষা হয়নি।
এলাকার বিভিন্ন ধানক্ষেতে পোকার আক্রমনের খবর পেয়ে উপজেলা কৃষি অফিস পোকা দমনের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছেন। যেমন- মাসব্যাপী প্রতিটি বাজারে ভ্রাম্যমান কৃষি পরামর্শ কেন্দ্র চালু করা হয়েছে। কৃষক দের সহযোগিতা করার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে উপসহকারী কৃষি অফিসার সার্বক্ষনিক অবস্থান করছেন। পোকার উপরে আলোকচিত্র প্রদর্শনি ও উঠান বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কীটনাশকের  দোকানে পর্যাপ্ত পরিমানে কারেন্ট পোকার ঔষধ রাখার ব্যবস্থা করা হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানাযায় পোকা দমনে এসব ব্যবস্থা গ্রহন করার পর পোকার আক্রমন কমেছে।
উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন,কৃষকরা একটু ভুল করেছেন। তাঁরা পোকার আক্রমন হওয়ার কথা ইউনিয়ন ভিত্তক নিয়োজিত উপসহকারী কৃষি অফিসারকে না জানিয়ে সরাসরি দোকানদারের কাছ থেকে সিনথেটিক পাইরিথ্রয়েড জাতিয় ঔষধ ব্যবহার করার কারণে কারেন্ট পোকার আক্রমণ না কমে বরং বেড়ে যায়।খবর শুনে আমরা সরাসরি কৃষকদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করি এবং পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করে কারেন্ট পোকার আক্রমণ এখন নিয়ন্ত্রনে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..